ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন নজরদারি। ৯ লাখ সদস্যের কড়া পাহারায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এক অভূতপূর্ব নিরাপত্তা বলয়ে ঢাকা। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে রাজধানীসহ সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ এবং ধানমন্ডি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। কয়েক মিনিট পরপরই সেনা সদস্য ও পুলিশের টহল টিম কেন্দ্রগুলোর চারপাশ প্রদক্ষিণ করছে। সন্দেহভাজন কাউকে দেখা গেলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।
সিদ্ধেশ্বরী কেন্দ্রে দায়িত্বরত এক সেনা কর্মকর্তা জানান, "ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। যারা অকারণে জটলা করছেন, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।" একই কেন্দ্রের পুলিশ সদস্য রকিবুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা নিরলস কাজ করছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত দেশজুড়ে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে। ঢাকার অলিগলিতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
নির্বাচনী এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে মাঠে রয়েছেন প্রায় ৯ লাখ সদস্য:
আনসার: প্রায় ৬ লাখ সদস্য (সর্বোচ্চ)।
পুলিশ: ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন।
সেনাবাহিনী: ১ লাখ সদস্য।
বিজিবি: ৩৭ হাজার ৪৫৩ জন।
অন্যান্য: র্যাব, নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের প্রায় ৩০ হাজার সদস্য।
উৎসবমুখর এই ভোটদান প্রক্রিয়ায় প্রবেশমুখে আনসার সদস্যরা স্লিপ যাচাই করে ভোটারদের প্রবেশ করাচ্ছেন। প্রশাসনের দাবি, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...