শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি শফিকুর রহমান ও তাঁর স্ত্রীসহ আরো দুইজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিস্তারিত পড়ুন প্রতিবেদনে।
১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎস নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তাঁর স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে উত্তরার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বিমানের এমডি শফিকুর রহমান, তাঁর স্ত্রী বিথী এবং ওই বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া আজ সোমবার আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। তিনি আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন। প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার জানিয়েছেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে তাঁদের জামিনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুটির বয়স মাত্র ১১ বছর। দীর্ঘদিন ধরে ওই বাসায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছিল। শিশুটির শরীরে নির্যাতনের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
বিমানের শীর্ষ পদমর্যাদার একজন কর্মকর্তার এমন ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...