profile
নিউজ টাইম
১২ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৩:৪৮

মোবাইলে ভুয়া ব্যালট পেপারের ছবি রাখার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মোবাইলে ভুয়া ব্যালট পেপারের ছবি রাখার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঢাকা-৭ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে মোবাইল ফোনে ভুয়া ব্যালট পেপারের ছবি রাখার অপরাধে আলমগীর কবির নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা-৭ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে মোবাইল ফোনে ভুয়া ব্যালট পেপারের ছবি রাখার অপরাধে মো. আলমগীর কবির নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে লালবাগের ২৩ নম্বর ওয়ার্ডের হলি গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আলমগীর কবিরকে আটক করে তল্লাশি চালায় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশিকালে তার মোবাইল ফোনে ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা ভুয়া ব্যালট পেপারের ছবি পাওয়া যায়। অভিযোগ রয়েছে, আটকের সময় তিনি কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন।


খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত আলমগীর কবিরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা পরিশোধের পর তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।


আটক আলমগীর কবির লালবাগের ১৬ ললিতা মোহন রোডের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনার পর ওই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...