profile
নিউজ টাইম
১১ ফেব্রুয়ারি, ২০২৬ রাত ০৮:৩৮

যমুনা সেতা টোল প্লাজা। ছবি: বাসস
যমুনা সেতা টোল প্লাজা। ছবি: বাসস

নির্বাচনের ছুটিতে যমুনা সেতুতে যানবাহনের ঢল! গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি গাড়ি পারাপারে প্রায় ৩ কোটি টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ। উত্তরবঙ্গগামী লেনে ছিল রেকর্ড চাপ।

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা চার দিনের ছুটি আর ভোটের টানে রাজধানী ছাড়ছেন উত্তরবঙ্গসহ ২৩ জেলার মানুষ। ঘরমুখী মানুষের এই চাপে যমুনা সেতুতে (বঙ্গবন্ধু সেতু) গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার হয়েছে, যার ফলে টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি টাকায়।


বুধবার (১১ ফেব্রুয়ারি) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন সেতু পার হয়েছে। এর বিপরীতে সর্বমোট ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে।


লেন ভিত্তিক যাতায়াতের চিত্র:


উত্তরবঙ্গগামী লেন: মোট ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এখান থেকে আয় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা।

ঢাকাগামী লেন: মোট ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।


নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ বাড়তে থাকে। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে মহাসড়কে যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে এবং নির্বিঘ্নে গাড়ি চলাচল করছে।


উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত জট এড়াতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...