বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শোক বার্তা তাঁর একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম-এর মাধ্যমে গুলশান কার্যালয়ে তারেক রহমানের হাতে হস্তান্তর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেরিত এই শোকবার্তা আজ সোমবার (৫ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এই শোকবার্তাটি পৌঁছে দেন। বিএনপির পক্ষ থেকে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই শোকবার্তাটি গ্রহণ করেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলের অগণিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের আপসহীন নেতৃত্বের অবসান হওয়ায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করছে। প্রধান উপদেষ্টার এই শোকবার্তা পাঠানোর ঘটনাটিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...