profile
নিউজ টাইম
৫ ফেব্রুয়ারি, ২০২৬ রাত ০৯:৩৪

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: নিজস্ব
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: নিজস্ব

বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি ও আধিপত্যবাদ চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি ও আধিপত্যবাদ চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে কেবল বাংলাদেশের জনগণ। দিল্লি থেকে কোনো ধরনের ষড়যন্ত্র বা হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।”


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হামিদুর রহমান আযাদের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, ভূমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারা আসলে দেশের নতুন ‘জালেম’। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এই জালেমদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।


নির্বাচনি লড়াই প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “আমাদের এই নির্বাচনি লড়াই শুধু একটি আসনের জন্য নয়। পুরো বাংলাদেশে ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করার জন্য।”


জনসভায় প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতি রক্ষার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হলে দেশের মানুষ তা প্রতিহত করবে। তিনি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।


জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন এবং ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কক্সবাজার-২ আসনের প্রার্থী হামিদুর রহমান আযাদসহ বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও এনসিপির জেলা-উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...