প্রধানমন্ত্রী তারেক রহমান কড়াইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। নারীপ্রধান পরিবারগুলো মাসে ২,৫০০ টাকা করে ভাতা পাবেন। জানুন বিস্তারিত।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারের সহায়তায় আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টা ১৯ মিনিটে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি) এক উপকারভোগীর হাতে কার্ড তুলে দিয়ে এই মানবিক প্রকল্পের শুভ সূচনা করেন তিনি।
পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় প্রতিটি তালিকাভুক্ত পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা পাবে।
সরকারের এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা। উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট (বিকাশ/নগদ) অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই ভাতার টাকা গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে কড়াইল বস্তির আমেনা আক্তারসহ অনেকেই জানান, তারা মাঠে আসার আগেই মোবাইলে টাকা পাওয়ার মেসেজ পেয়েছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৪টি নারীপ্রধান পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে।
বরাদ্দ: চলতি অর্থবছরে এই পাইলট প্রকল্পের জন্য ৩৮ দশমিক ০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ২৫ দশমিক ১৫ কোটি টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা: প্রাথমিকভাবে নগদ অর্থ দেওয়া হলেও পরবর্তীতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
পর্যায়ক্রমিক বিস্তার: ১৩টি সিটি করপোরেশন এবং নির্বাচিত ইউনিয়নগুলোর ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার সকাল ১০টা ৩৯ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে আসন গ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয় ১০টা ৪৩ মিনিটে। সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...