প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ। 'বাংলাদেশ ফার্স্ট' নীতিতে চীনের সমর্থন ও সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার আশ্বাস।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে চীন। দেশটির প্রতিনিধি আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ রোহিঙ্গা সংকট নিরসনে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন এবং এই সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...