শুরু হলো অমর একুশে বইমেলা ২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করেন। ৫৪৯টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৫ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব। জানুন সময়সূচি ও বিস্তারিত।
নানা জল্পনা-কল্পনা আর দুই দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে শুরু হলো বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৬’। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিকেল ৩টা ১৬ মিনিটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সাথে নিয়ে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ বিজয়ীদের হাতে পদক তুলে দেন এবং পরে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বাংলা একাডেমি জানিয়েছে, এবারের মেলায় মোট ৫৪৯টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণ: ৮১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল।
সোহরাওয়ার্দী উদ্যান: ৪৬৮টি প্রকাশনা সংস্থার স্টল।
মোট ইউনিট: ১ হাজার ১৮টি।
লিটল ম্যাগাজিন চত্বর: সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছতলায় ৮৭টি স্টল।
শিশুচত্বর: ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট।
মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
প্রতিদিন: দুপুর ২টা থেকে রাত ৯টা।
ছুটির দিন: সকাল ১১টা থেকে রাত ৯টা (প্রবেশ বন্ধ রাত ৮:৩০ মিনিটে)।
শিশুপ্রহর: প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
মূলমঞ্চের অনুষ্ঠান: বিকেল ৩টায় সেমিনার এবং ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার সব স্টলে নতুন বইয়ে ২৫% কমিশন পাওয়া যাবে (সরকারি প্রতিষ্ঠান বাদে)। এছাড়া রমজান মাস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান অংশে মুসল্লিদের জন্য সুরা তারাবির নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মেলা প্রাঙ্গণ সম্পূর্ণভাবে পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে।
গুণগত মান ও শৈল্পিক বিচারে এবারও থাকছে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’, ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ এবং ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’। তবে এ বছর নতুন করে যুক্ত হয়েছে ‘সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’, যা নতুন অংশগ্রহণকারী প্রকাশনাগুলোর মধ্য থেকে গুণগত মানের ভিত্তিতে প্রদান করা হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...