profile
নিউজ টাইম
১৯ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ০৫:২২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিন্দন জানিয়ে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিন্দন জানিয়ে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে তিনি এই শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার বিকেলে বিএনপির মিডিয়া সেল এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠির সত্যতা নিশ্চিত করেছে।


চিঠিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে আপনাকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদের সাফল্য কামনা করি।”


চিঠিতে ট্রাম্প নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেন, “আমি আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। এর মাধ্যমে আপনার সামরিক বাহিনী বিশ্বের সেরা এবং উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।”


একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্যের কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই এই অংশীদারিত্ব প্রতিষ্ঠিত। এছাড়া তিনি দুই দেশের কৃষক ও শ্রমিকদের স্বার্থে ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি’ (Reciprocal Trade Agreement) বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের ইতিবাচক ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।


চিঠির শেষে ট্রাম্প বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর নিজের পূর্ণ আস্থার কথা জানিয়ে বলেন, একসাথে কাজ করার মাধ্যমে দুই দেশ আরও সমৃদ্ধ ও নিরাপদ হবে।


ডোনাল্ড ট্রাম্পের চিঠি

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...