রোজা পুরো মাস সরকারি ও বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে এই ছুটি।
পবিত্র রমজান মাসে শ্রেণিকক্ষে পাঠদান নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটল। পুরো রোজা মাস দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ঐতিহাসিক আদেশ দেন।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ রমজান (৭ মার্চ) পর্যন্ত স্কুল খোলা রাখার কথা ছিল। কিন্তু হাইকোর্টের নতুন আদেশের ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে। অর্থাৎ ৮ মার্চের নির্ধারিত ছুটির প্রায় ২০ দিন আগেই শিক্ষার্থীরা ছুটি পাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় রমজানের অর্ধেক সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। রোজা রেখে যাতায়াত এবং ধর্মীয় ইবাদতে বিঘ্ন ঘটার আশঙ্কায় সুপ্রিম কোর্টের এক আইনজীবী প্রথমে আইনি নোটিশ এবং পরবর্তীতে রিট আবেদন করেন। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ জনস্বার্থে এই রায় দেন।
মাদরাসাগুলোতে ইতিমধ্যে ১৫ ফেব্রুয়ারি থেকে ছুটি ঘোষণার সিদ্ধান্ত ছিল। এখন স্কুলগুলোতেও একই ধরনের ছুটি কার্যকর হওয়ায় শিক্ষা ব্যবস্থায় একটি সমন্বয় তৈরি হলো। হাইকোর্টের এই আদেশে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ অভিভাবকরা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদালতের আদেশের কপি পাওয়ার পর দ্রুতই এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...