তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “আমরা তার (তারেক রহমান) বাংলাদেশে ফেরাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।” তিনি আরও জানান, বিএনপির চাহিদা ও পরামর্শ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
ব্রিফিংয়ে সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনার তদন্ত ও বিচারের অগ্রগতি তুলে ধরেন শফিকুল আলম:
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে এবং ইতিমধ্য়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যা: ময়মনসিংহে শ্রমিক হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা আজ উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচার 'দ্রুত বিচার আইনে' সম্পন্ন করা হবে।
প্রেস সচিব জানান, দেশের যেকোনো প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এছাড়া প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সকল দোষীকে আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...