বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা। ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ। আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের পর বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে ৫০ সদস্যের এক বিশাল মন্ত্রিসভা।
নতুন এই মন্ত্রিসভায় থাকছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। একজন মন্ত্রী পদমর্যাদায় বিশেষ উপদেষ্টা বা উপমন্ত্রী থাকতে পারেন। তালিকায় পুরনো অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও টেকনোক্র্যাট সদস্যদের আধিক্য লক্ষ্য করা গেছে।
পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২. আমির খসরু মাহমুদ চৌধুরী, ৩. সালাহউদ্দিন আহমদ, ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু), ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ৬. এ জেড এম জাহিদ হোসেন, ৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট), ৮. আবদুল আউয়াল মিন্টু, ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ১০. মিজানুর রহমান মিনু, ১১. নিতাই রায় চৌধুরী, ১২. খন্দকার আবদুল মুক্তাদীর, ১৩. আরিফুল হক চৌধুরী, ১৪. জহির উদ্দিন স্বপন, ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), ১৬. আফরোজা খানম (রিতা), ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ১৮. আসাদুল হাবিব দুলু, ১৯. মো. আসাদুজ্জামান, ২০. জাকারিয়া তাহের, ২১. দীপেন দেওয়ান, ২২. আ ন ম এহছানুল হক মিলন, ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ও ২৫. শেখ রবিউল আলম।
২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
১. এম রশিদুজ্জামান মিল্লাত, ২. অনিন্দ্য ইসলাম অমিত, ৩. মো. শরিফুল আলম, ৪. শামা ওবায়েদ ইসলাম, ৫. সুলতান সালাউদ্দিন টুকু, ৬. কায়সার কামাল, ৭. ফরহাদ হোসেন আজাদ, ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট), ৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ১০. হাবিবুর রশীদ, ১১. মো. রাজিব আহসান, ১২. মো. আব্দুল বারী, ১৩. মীর শাহে আলাম, ১৪. জোনায়েদ সাকি, ১৫. ইশরাক হোসেন, ১৬. ফারজানা শারমিন, ১৭. শেখ ফরিদুল ইসলাম, ১৮. নুরুল হক, ১৯. ইয়াসের খান চৌধুরী, ২০. এক ইকবাল হোসেইন, ২১. এম এ মুহিত, ২২. আহমেদ সোহেল মঞ্জুর, ২৩. ববি হাজ্জাজ ও ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...