ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদির স্ত্রী ও ডাকসুর সাবেক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের বেশ কিছু কর্মী।
আন্দোলন চলাকালীন ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে কয়েক দফা পোস্ট দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক পোস্টে বলা হয়, "জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের ব্যাপারে আগামী ১ ঘণ্টার মধ্যে যদি ডক্টর মুহাম্মদ ইউনূসের তরফ থেকে কোনো বার্তা না আসে, তবে ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার অনুরোধ করা হলো।"
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় আন্দোলনকারীরা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
রাত ৮টা ১৪ মিনিটে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ফেসবুক পোস্টে অভিযোগ করা হয় যে, শত শত পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্য তাদের ঘিরে রেখেছে এবং লাঠিসোঁটা নিয়ে সরানোর প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে রমনা থানার এসআই মাজেদ আলী গণমাধ্যমকে জানান, "আন্দোলনকারীদের সংখ্যা আনুমানিক ২০-৩০ জন। তাঁরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছেন এবং মাঝে মাঝে স্লোগান দিচ্ছেন। তবে নিরাপত্তার স্বার্থে তাঁদের যমুনার সামনে থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।"
ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের এই অবস্থান কর্মসূচিতে যমুনা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...