দীর্ঘ ২০ বছরের বঞ্চনা কাটিয়ে অবশেষে পদোন্নতির পথে বিসিএস ১৮ ব্যাচের পুলিশ কর্মকর্তা নজমুল হোসেন দিদার। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় আওয়ামী লীগ আমলে তাকে একই পদে আটকে রাখা হয়েছিল।
দীর্ঘ দুই দশক ধরে পদোন্নতি ও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত থাকা বিসিএস (পুলিশ) ১৮ ব্যাচের মেধাবী কর্মকর্তা নজমুল হোসেন দিদার অবশেষে ন্যায়বিচারের আশার আলো দেখছেন। নিরলস সংগ্রাম ও ধৈর্যের পর তিনি এখন তাঁর পেশাগত ন্যায্য স্বীকৃতির অপেক্ষায়।
নজমুল হোসেন দিদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দীন হলের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং নেতৃত্বের সামনের সারিতে ছিলেন। এই রাজনৈতিক পরিচয়ের কারণেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তাঁকে একই পদে (অ্যাডিশনাল এসপি) আটকে রাখা হয়েছিল। ছাত্রজীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।
দীর্ঘ সময় পদোন্নতি বঞ্চিত থাকলেও পেশাগত দায়িত্ব পালনে তিনি কখনো অবহেলা করেননি। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশে কর্মরত অবস্থায় তিনি যে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন, তা সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে প্রশংসিত।
সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপি সরকার গঠিত হওয়ায় নজমুল হোসেন দিদার নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও নিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার তাঁকে যোগ্য পদে পদায়ন করবে বলে তিনি বিশ্বাস করেন।
সংশ্লিষ্ট মহলের মতে, নজমুল হোসেন দিদারের মতো একজন অভিজ্ঞ ও ত্যাগী কর্মকর্তার দীর্ঘদিন অবমূল্যায়িত থাকা শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং রাষ্ট্রীয় মেধার অপচয়। তাঁর প্রতি সুবিচার নিশ্চিত করা হলে তা অন্যান্য যোগ্য কর্মকর্তাদের দেশসেবায় আরও উৎসাহিত করবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...