জাতীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে ছড়িয়ে পড়া যেকোনো গুজব, ভুল তথ্য (মিসইনফরমেশন) এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার (ডিসইনফরমেশন) মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
জাতীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে ছড়িয়ে পড়া যেকোনো গুজব, ভুল তথ্য (মিসইনফরমেশন) এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার (ডিসইনফরমেশন) মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এসব বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য সোমবার (৫ জানুয়ারি) একটি বিশেষ হটলাইন নম্বর ও ইমেইল ঠিকানা চালু করা হয়েছে।
প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। নাগরিকরা এখন থেকে সরাসরি নিচের মাধ্যমগুলোতে তাদের অভিযোগ জানাতে পারবেন:
হটলাইন নম্বর: ০১৩০৮৩৩২৫৯২
ইমেইল ঠিকানা: notify@ncsa.gov.bd
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনলাইনে গুজব ও সাইবার অপরাধের মাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার একটি ‘কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি’ গঠন করেছে। এই কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাবে এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। নির্বাচনকে সামনে রেখে কোনো গোষ্ঠী যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য এই হটলাইন নম্বরটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সাধারণ নাগরিকদের যেকোনো সন্দেহজনক তথ্য প্রচার হতে দেখলে তা যাচাই করতে এবং দ্রুত অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...