ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই অ্যাকশন! গাবতলী টার্মিনালে মালিক-শ্রমিক সভায় ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি। যাত্রী হয়রানি রোধ ও যানজট নিরসনে ৮০০ ট্রাফিক পুলিশ মোতায়েন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক ও শ্রমিকদের কঠোর বার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফিটনেসবিহীন বা ‘লক্কড়-ঝক্কড়’ বাস রাস্তায় নামালেই সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সারওয়ার।
শনিবার (১৪ মার্চ) দুপুরে গাবতলী বাস টার্মিনালে আয়োজিত ‘ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: বাংলাদেশ রেলওয়ের যেসব ট্রেনে যুক্ত হলো স্টারলিংক ইন্টারনেট
পরিবহন খাতের সংশ্লিষ্টদের সতর্ক করে ডিএমপি কমিশনার বলেন, “রাস্তায় একটি লক্কড়-ঝক্কড় বাস বিকল হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি নামানো যাবে না।” এছাড়া বাসের ছাদে যাত্রী নেওয়া, অতিরিক্ত গতি এবং অসুস্থ চালক দিয়ে গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
টার্মিনালে বিশেষ নিরাপত্তা ও সহায়তা
যাত্রী হয়রানি বন্ধে ডিএমপির পক্ষ থেকে নেওয়া পদক্ষেপগুলো হলো:
হেল্পডেস্ক ও ভাড়া তালিকা: প্রতিটি টার্মিনালে হেল্পডেস্ক থাকবে এবং ভাড়ার তালিকা ও সময়সূচি দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে।
অতিরিক্ত পুলিশ মোতায়েন: ঈদ উপলক্ষে টার্মিনাল ও লঞ্চঘাট এলাকায় প্রায় ৮০০ থেকে ৯০০ অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।
বিশেষায়িত টিম: সাদা পোশাকের পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম, সোয়াট এবং ডগ স্কোয়াড সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।
ডিএমপি কমিশনার জানান, সরকার ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করায় যাত্রীদের চাপ কয়েক দিনে ভাগ হয়ে যাবে। ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবেন বলে আশা করা হচ্ছে। এবারের ঈদে ঢাকা ছাড়বেন প্রায় এক কোটির বেশি মানুষ।
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে অপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক যাতে মহাসড়কে না নামে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মো. সারওয়ার।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...