profile
নিউজ টাইম
২৫ ডিসেম্বর, ২০২৫ বিকাল ০৫:৫০

৩০০ ফিট সড়কে গণসংবর্ধনা মঞ্চে বক্তৃতা দেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
৩০০ ফিট সড়কে গণসংবর্ধনা মঞ্চে বক্তৃতা দেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার জয়ী মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ এ ড্রিম’ -এর কথা উল্লেখ করে সংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “আই হ্যাভ এ প্লান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি”।

নোবেল শান্তি পুরস্কার জয়ী মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ এ ড্রিম’ -এর কথা উল্লেখ করে সংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “আই হ্যাভ এ প্লান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি”।


দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় জন্মভূমিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। ইমিগ্রেশন শেষে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রওনা হন।


কিছুক্ষণ পর ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে তারেক রহমান এক অনন্য নজির সৃষ্টি করেন। তিনি জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন এবং পরম মমতায় একমুঠো মাটি হাতে তুলে নেন। প্রিয় জন্মভূমিতে ফেরার এই দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের চোখে জল এনে দেয়।


বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে তারেক রহমান রওনা হন গণসংবর্ধনা স্থলের দিকে। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) পর্যন্ত পুরো সড়ক জনসমুদ্রে পরিণত হয়। বিকাল ৩টা ৫০ মিনিটে তিনি মঞ্চে পৌঁছান। সেখানে দলের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সংবর্ধনা মঞ্চে তারেক রহমান অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দেশ পুনর্গঠনের ইঙ্গিত দেন। মার্টিন লুথার কিং-এর ‘আই হ্যাভ এ ড্রিম’ উক্তির আদলে তিনি জানান, দেশের মানুষের জন্য এবং দেশের জন্য তার কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এই পরিকল্পনা দেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।


২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তারেক রহমান। বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে একের পর এক রাজনৈতিক মামলায় জর্জরিত হয়ে তাকে প্রবাসে কাটাতে হয়েছে। অবশেষে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বীরের বেশে ফিরলেন তিনি।


এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে আজ সকালে সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে ঢাকায় পৌঁছান তিনি। প্রিয় নেতাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ আজ ঢাকায় ভিড় জমিয়েছেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...