profile
নিউজ টাইম
২২ মে, ২০২৬ বিকাল ০৬:৩০

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ। ছবি: সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ও দেরিতে আসায় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ ও বদলি করা হয়েছে। বিস্তারিত পড়ুন।

কর্মস্থলে পূর্বানুমতি ছাড়া অনুপস্থিত থাকা এবং দেরিতে অফিসে আসার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি’র ১৬ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনকে ‘স্ট্যান্ড রিলিজ’ এবং ৩ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।


শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল ও ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান। ঝটিকা এই পরিদর্শনে তিনি দেখতে পান, গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কোনো ধরনের পূর্বানুমতি বা নোটিশ ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এছাড়া অনেকে নির্ধারিত অফিস সময়ের অনেক পরে অলস ভঙ্গিতে অফিসে উপস্থিত হন।


সরকারি দপ্তরের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনতিবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


প্রতিমন্ত্রীর নির্দেশে বিআইডব্লিউটিএ’র বরিশাল কার্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ১৩ জনকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়।

ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জন।


একই অভিযানে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে বিআইডব্লিউটিসি’র আরও ৩ কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে।


নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান মন্ত্রণালয়ের অধীনস্থ সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে শতভাগ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি সেবায় শৃঙ্খলা, জবাবদিহি এবং সাধারণ মানুষের সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের আকস্মিক ও গোপন পরিদর্শন কঠোরভাবে অব্যাহত থাকবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...