profile
নিউজ টাইম
৩ জুন, ২০২৬ বিকাল ০৬:৩১

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ভারত বা চীন নয়, প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। সফরের বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে...

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। এর আগে নির্বাচনের পরপরই বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি দেশ থেকে তাঁর কাছে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এসেছিল। তবে শেষ পর্যন্ত তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়াতেই প্রথম সরকারি সফরে যাচ্ছেন।


দিল্লি, বেইজিং ও কুয়ালালামপুরের আমন্ত্রণ

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সময়ে তাঁর কাছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকেও কুয়ালালামপুর সফরের সাদর আমন্ত্রণ আসে। পরবর্তীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর পক্ষ থেকেও বেইজিং সফরের জন্য একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়।


বড় দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত কিংবা চীনের আমন্ত্রণকে পেছনে ফেলে, সরকারপ্রধান হিসেবে তাঁর এই প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে চূড়ান্ত করা কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...