অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী, কোনো ধরনের সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলোর ওপর দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়নি।
উন্নয়ন ও আবাসন খাতের ৫ বিল
দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ শহরের পরিকল্পিত উন্নয়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের পৃথক পাঁচটি বিল উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়। বিলগুলো হলো:
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
অর্থ ও সংস্কৃতি খাতের বিলসমূহ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সুরক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রস্তাব করেন। বিলগুলো হলো:
১. আমানত সুরক্ষা বিল, ২০২৬: গ্রাহকদের ব্যাংকিং আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ।
২. এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬: লবণ ও আবগারি শুল্ক সংক্রান্ত আইন।
৩. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬: ভ্যাট ও শুল্ক কাঠামো সংস্কার।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব করলে তাও সর্বসম্মতিক্রমে পাস হয়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। আজকের পাস হওয়া বিলগুলো অপরিবর্তিতভাবে পাসের তালিকায় ছিল।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...