নিউজ টাইম
৩ এপ্রিল, ২০২৬ রাত ০৮:০০

একলাফে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা।ছবি: সংগৃহীত
একলাফে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা।ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির অজুহাতে এপ্রিল মাসেই একলাফে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা থেকে বেড়ে ১৭২৮ টাকা নির্ধারণ করেছে বিইআরসি

বিশ্ববাজারে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির অজুহাতে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বেসরকারি খাতের ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। গত মার্চ মাসে এই দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৩৮৭ টাকা। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই এলপিজির সর্বোচ্চ দাম বৃদ্ধির রেকর্ড।


আরো পড়ুন: সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ


বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ


বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের (সৌদি আরামকো সিপি) দাম বৃদ্ধি এবং জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। তবে এই সিদ্ধান্তকে 'স্বেচ্ছাচারিতা' হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, "গণশুনানি পরিহার করে ঘরে বসে দাম নির্ধারণ করা হচ্ছে, যা ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ণ করছে এবং লুটপাটের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করছে।


সিলিন্ডারের নতুন দামের বিস্তারিত চিত্র


১২ কেজি সিলিন্ডার (বেসরকারি): ১,৭২৮ টাকা (আগে ছিল ১,৩৪১ টাকা)।

অটো গ্যাস (প্রতি লিটার): ৭৯ টাকা ৭৭ পয়সা (আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা)।

সরকারি এলপিজি (সাড়ে ১২ কেজি): ৮২৫ টাকা (অপরিবর্তিত)।

প্রতি কেজি এলপিজি: ১৪০ টাকা ২৯ পয়সা (আগে ছিল ১০৮ টাকা ০৪ পয়সা)।


কাগজে-কলমে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হলেও খুচরা বাজারে আগে থেকেই বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে। ভোক্তাদের দাবি, ডিলার ও খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে প্রতি সিলিন্ডারে আরও ৩০০ থেকে ৪০০ টাকা বেশি হাতিয়ে নিচ্ছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম এখনও না বাড়লেও এলপিজির এই আকাশচুম্বী দাম সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে বড় ধরনের আঘাত হেনেছে।


উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (CP) অনুসরণ করে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৫৫

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...