নিউজ টাইম
২৫ এপ্রিল, ২০২৬ বিকাল ০৫:৪৪

এআরসি মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবসে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। ছবি: নিজস্ব
এআরসি মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবসে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। ছবি: নিজস্ব

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাতকে কৃষক কার্ডের আওতায় আনছে সরকার। বিশ্ব ভেটেরিনারি দিবসের বিস্তারিত সংবাদ পড়ুন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের কোনো বিকল্প নেই। সরকার এই খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পেশা

এ বছরের প্রতিপাদ্য “Veterinarians: Guardians of Food and Health” উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে ভেটেরিনারি পেশাজীবীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন। তিনি বলেন, "একসময় এই পেশাকে ততটা গুরুত্ব দেওয়া না হলেও বর্তমানে দেশে ভেটেরিনারি শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। প্রাণীরা তাদের সমস্যা বলতে পারে না, তাই তাদের চিকিৎসা করা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। যারা এই পেশায় আছেন, তারা অত্যন্ত মেধাবী ও যোগ্য।"


খামারিদের জন্য নতুন সুখবর

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই খাতকে কৃষক কার্ডের আওতায় নিয়ে আসছে। এর ফলে সাধারণ কৃষকদের মতো প্রাণিসম্পদ খাতের খামারিরাও সরকারি সকল সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করতে পারবেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই খাতের যে ভিত্তি গড়েছিলেন, বর্তমান সরকার তা আরও আধুনিক ও স্মার্ট করার কাজ করছে।


ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

অ্যানিমেল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্সের সমসাময়িক জটিলতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান সম্ভব। দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর সভাপতি প্রফেসর ড. মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...