২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের ৪২ লাখ ৫০ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ ও বছরে ২৫०० টাকা নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশের প্রান্তিক ও ভূমিহীন চাষিদের ভাগ্য উন্নয়নে ২০২৬-২৭ নতুন অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে সরকার। আগামী অর্থবছরে দেশের ১০০টি উপজেলার মোট ৪২ লাখ ৫০ হাজার কৃষককে দেওয়া হবে বিশেষ ‘কৃষক কার্ড’। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী কৃষকেরা বছরে একবার সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা পাবেন।
আরও পড়ুন: নতুন বাজেটে আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে দেশের ৫৫তম মেগা বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কৃষি খাতের এই বড় ডিজিটাল রূপান্তরের ঘোষণা দেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি জরুরি সেবা সহজে পৌঁছে দিতে চলতি বছরের পহেলা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।” তিনি আরও জানান, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে দেশের প্রতিটি কৃষককে এই স্মার্ট কার্ডের আওতায় নিয়ে আসা। নতুন ২০২৬-২৭ অর্থবছরে এই পাইলট কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দের মেগা প্রস্তাব করা হয়েছে।
কৃষি খাতে সরকারের অন্যান্য সাফল্যের খতিয়ান তুলে ধরে অর্থমন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী শস্য, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ১০ হাজার টাকা পর্যন্ত সকল কৃষি ঋণ (সুদসহ) মওকুফের ঐতিহাসিক প্রতিশ্রুতি ইতোমধ্যে শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। এই বকেয়া ঋণ মওকুফ বাবদ চলতি অর্থবছরে সরকারের তহবিল থেকে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...