profile
নিউজ টাইম
৮ জুন, ২০২৬ বিকাল ০৬:৩২

ইসলামিক ব্যাংকের লোগো
ইসলামিক ব্যাংকের লোগো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান মো. খুরশিদ আলমের নিয়োগ ঘিরে চলমান অস্থিরতায় গত ৫ দিনে গ্রাহকেরা ব্যাংকটি থেকে প্রায় ৩,৫০০ কোটি টাকা উত্তোলন করেছেন।

নতুন চেয়ারম্যান মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে তীব্র অস্থিরতা ও গণ-বিক্ষোভের মুখে পড়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। চেয়ারম্যান নিয়োগ ঘিরে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা ও আস্থার সংকটে গত পাঁচ কার্যদিবসে ব্যাংকটি থেকে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকেরা। ব্যাংকটির মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতে, আকস্মিক এই শীর্ষ রদবদলের কারণে আমানতকারীদের মাঝে টাকা তোলার হিড়িক পড়েছে।


সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ৪ জুন পর্যন্ত মাত্র চার কার্যদিবসেই ব্যাংকটি থেকে প্রায় ২ হাজার৫৭০ কোটি টাকা উত্তোলন করা হয়। এর পরদিন অর্থাৎ ৭ জুন, মাত্র একদিনেই আরও প্রায় ১ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে।


গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পর থেকেই ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা ও গ্রাহকদের একাংশ তীব্র বিক্ষোভ শুরু করেন। উদ্ভূত পরিস্থিতির কারণে খুরশিদ আলমের প্রথম কর্মদিবসের বোর্ড সভাটি সশরীরে না হয়ে অনলাইনে করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একই সময়ে আগের চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন। আন্দোলনকারীরা বর্তমানে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে খুরশিদ আলমের পদত্যাগ দাবি করছেন।


টাকা তোলার হিড়িক পড়লেও গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন। তিনি বলেন, “কিছু গ্রাহক আমানত তুলে নিচ্ছেন ঠিকই, তবে ব্যাংকের ঋণ অনুমোদনসহ সব কার্যক্রম কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।”


অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, ইসলামী ব্যাংকের পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গ্রাহকেরা এই টাকা নগদ তুলে ঘরে রাখছেন নাকি অন্য ব্যাংকে স্থানান্তর করছেন, তাও নজরদারিতে রয়েছে। প্রয়োজনে ইসলামী ব্যাংককে তারল্য (ক্যাশ) সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।


উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বোর্ড পুনর্গঠনের পর ইসলামী ব্যাংকের আমানত উল্লেখযোগ্যভাবে বেড়ে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকায় পৌঁছেছিল। তবে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিনের মাথায় এই বিশাল অংকের অর্থ উত্তোলন ব্যাংকটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করল।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...