পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’। ২০ হাজার ৬৭১ জন প্রান্তিক কৃষক পাবেন বছরে ২৫০০ টাকা নগদ সহায়তা ও আধুনিক কৃষি সেবা। বিস্তারিত পড়ুন।
দেশের কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে সরকার গ্রহণ করেছে যুগান্তকারী ‘কৃষক কার্ড’ কর্মসূচি। পহেলা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা নগদ সহায়তাসহ বিভিন্ন কৃষি উপকরণ ও সেবা গ্রহণের সুবিধা পাবেন।
কারা পাচ্ছেন এই কৃষক কার্ড?
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বর্তমানে প্রাক-পাইলট পর্যায়ে ২২ হাজার ৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কেবল ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের প্রণোদনার জন্য নির্বাচিত করা হয়েছে, যাদের সংখ্যা ২০ হাজার ৬৭১ জন।
ভূমিহীন কৃষক (৫ শতকের কম): ২,২৪৬ জন।
প্রান্তিক কৃষক (৫-৪৯ শতক): ৯,৪৫৮ জন।
ক্ষুদ্র কৃষক (৫০-২৪৯ শতক): ৮,৯৬৭ জন।
কৃষক কার্ডের সুবিধা ও নগদ অর্থ সহায়তা
কার্ডধারী কৃষকরা বছরে সরাসরি ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। এছাড়াও কার্ডের মাধ্যমে তারা নিচের সুবিধাগুলো ভোগ করবেন:
সার, বীজ ও মৎস্য/প্রাণি খাদ্য ক্রয়ে বিশেষ সুবিধা।
ন্যায্য মূল্যে সেচ সুবিধা ও কৃষি যন্ত্রপাতি ভাড়া।
সহজ শর্তে কৃষি ঋণ ও কৃষি বীমা সুবিধা।
মোবাইলে আবহাওয়া পূর্বাভাস ও বাজার তথ্যের আপডেট।
ফসলের রোগ-বালাই দমনে বিশেষজ্ঞ পরামর্শ ও প্রশিক্ষণ।
প্রাক-পাইলটিং পর্যায়ে ৮ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হচ্ছে। প্রাক-পাইলট সফল হওয়ার পর দেশের ১৫টি উপজেলায় পাইলট প্রকল্প এবং পরবর্তী চার বছরে পর্যায়ক্রমে ডাটাবেজ তৈরির মাধ্যমে সারাদেশের সকল কৃষককে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জোর দিয়ে বলেছেন, “এই কৃষক কার্ড শতভাগ রাজনৈতিক মুক্ত। অতীতে যা হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই।”
উদ্বোধনের দিন কুমিল্লা জেলার অরণ্যপুর ব্লক বাদে বাকি ৯টি ব্লকে একযোগে কার্ড বিতরণ করা হবে। কুমিল্লার কার্ড বিতরণ হবে আগামী ১৭ এপ্রিল। পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, টাঙ্গাইল, রাজবাড়ী, মৌলভীবাজার ও জামালপুর জেলার নির্দিষ্ট ব্লকে এই কর্মসূচি শুরু হচ্ছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...