সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ এবং নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৬৬ দিনে সন্দেহজনক হামে ৩৯৮ এবং নিশ্চিত হামে ৭৭ জনের মৃত্যু হয়েছে বিস্তারিত প্রতিবেদনে...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম উপসর্গে মারা গেছে ৯ শিশু। এসময় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের।
এ নিয়ে গত ৬৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯৮ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ২৬৪ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ১১৫ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৬৬ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪৩ হাজার ৯৮৩ জনকে। আর একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯২৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ১১০ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪০ হাজার ৯০ জন রোগী।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...