নিউজ টাইম
১১ এপ্রিল, ২০২৬ বিকাল ০৫:২৩

অধ্যাপক ডা. কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
অধ্যাপক ডা. কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

অধ্যাপক ডা. কামরুলের হাসপাতালে মঈন নামের এক ব্যক্তি নিজেকে যুবদলকর্মী পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের ভয়ভীতি প্রদর্শন ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দুই হাজার কিডনি প্রতিস্থাপনকারী প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের পরিচালিত রাজধানীর শ্যামলীর সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মঈন নামের এক ব্যক্তি নিজেকে যুবদলকর্মী পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের ভয়ভীতি প্রদর্শন ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে যুবদলের কেন্দ্রীয় নেতারা সরাসরি হাসপাতালে ছুটে যান। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন অধ্যাপক ডা. কামরুল ইসলামের সাথে দেখা করেন এবং পুরো ঘটনা শোনেন।


আরো পড়ুন: সোনারগাঁয়ে ত্রাস সৃষ্টিকারী ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ র‍্যাবের জালে


অধ্যাপক কামরুল জানান:

অভিযুক্ত ব্যক্তি নিজেকে যুবদলকর্মী দাবি করে স্থানীয় প্রভাব বিস্তার করছেন।

হাসপাতালের স্টাফদের ভয় দেখিয়ে নিজের লোকদের চাকরি দেওয়ার দাবি জানাচ্ছিলেন।

স্টাফদের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন, যা হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়ার কথা বলা হয়েছে।


যুবদল নেতাদের কঠোর অবস্থান

অভিযোগ শোনার পর যুবদল নেতারা স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্ত ওই ব্যক্তির সাথে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।


সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, “আমরা খোঁজ নিয়ে দেখেছি ও আমাদের সংগঠনের কেউ না। যারা সংগঠনের নাম ভাঙায়, তাদের আমরা ছাড় দেই না। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এসব বিষয়ে জিরো টলারেন্স।”


ঘটনার সত্যতা যাচাই ও ব্যবস্থা নিতে সাধারণ সম্পাদক নয়ন তাৎক্ষণিকভাবে র‌্যাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করে অভিযুক্ত মঈনকে দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানান। তিনি আরও উল্লেখ করেন, অতীতে সংগঠনের নাম ভাঙিয়ে অপরাধ করা অনেককে তারা নিজেরাই পুলিশে ধরিয়ে দিয়েছেন।


অধ্যাপক ডা. কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। স্থানীয় নেতাদের বিষয়টি জানানো হলেও তার ‘প্রভাব’ অনেক বেশি হওয়ায় কোনো সমাধান মিলছিল না। এবার তিনি থানায় জিডি করেন এবং বিষয়টি সংগঠনের শীর্ষ নেতাদের নজরে আনেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...