1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২ জুলাই, ২০২৬ বিকাল ০৫:০৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম

বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৩৫৭ টাকা কমাল বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম ১ হাজার ৫২৮ টাকা কার্যকর হচ্ছে।

ভোক্তা বা গ্রাহকপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম একলাফে বড় অঙ্কে কমানো হয়েছে। এবার প্রতি কেজিতে দাম কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা। সেই হিসাবে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমেছে।


আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা ৬টা থেকেই দেশজুড়ে কার্যকর হবে।


নতুন সমন্বয়ের পর এখন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য দাঁড়িয়েছে ১,৫২৮ টাকা, যা গত মাসে ছিল ১,৮৮৫ টাকা। এর আগে গত মাসেও সিলিন্ডার প্রতি দাম কমেছিল ৫৫ টাকা। বিইআরসির নতুন নির্দেশনা অনুযায়ী—এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১২৭ টাকা ৩০ পয়সা (আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা)। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার পর থেকেই বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করায় দেশে এই বড় পতন ঘটল।


এদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।


২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর প্রোপেন ও বিউটেনের মূল্য বা সৌদি কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি। তবে প্রতি মাসেই সরকারিভাবে দাম নির্ধারণ করা হলেও সাধারণ খুচরা বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার পুরোনো অভিযোগ রয়েছে। বিইআরসি জানিয়েছে—গ্রাহকদের সুবিধার্থে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর বাজার মনিটরিং করা হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...