নিউজ টাইম
১০ মে, ২০২৬ বিকাল ০৫:৫১

বাংলাদেশ রেলওয়ে বৈদ্যুতিক ট্রেন চালুর লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে। গ্রাফিক্স: নিজস্ব
বাংলাদেশ রেলওয়ে বৈদ্যুতিক ট্রেন চালুর লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে। গ্রাফিক্স: নিজস্ব

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা করছে সরকার। ৪,২৮৩ কোটি টাকার এই প্রকল্পের সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে পড়ুন বিশেষ বিশ্লেষণ।

বিশ্বে ইলেকট্রিক রেল চলাচলের দেড়শ বছর পর অবশেষে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বিদ্যুতায়নের লক্ষ্যে ৪ হাজার ২৮৩ কোটি টাকার একটি বিশাল প্রকল্প প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে এই বিলম্বিত যাত্রার ব্যয় কাঠামো এবং ১০ বছরের দীর্ঘ বাস্তবায়ন সময়সীমা নিয়ে শুরুতেই দেখা দিয়েছে নানা বিতর্ক।


প্রকল্পের মূল লক্ষ্য ও ব্যয় বিভাজন

পরিকল্পনা কমিশনে জমা দেওয়া এই প্রস্তাবে ৫২ কিলোমিটার মূল রেলপথসহ মোট ১৮৬ ট্র্যাক-কিলোমিটার এলাকায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেম স্থাপনের কথা বলা হয়েছে।


যেখানে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৮৩ কোটি টাকা। যার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক দেবে ২ হাজার ৮৩১ কোটি টাকা,আর বাকি অর্থ সরকারি তহবিল থেকে আসবে। যেখানে ১ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৬টি ‘ইলেকট্রিক মাল্টিপল ইউনিট’ (EMU) ট্রেন কেনা হবে বলে জানা গেছে।


বাস্তবায়নের পথে বড় তিন চ্যালেঞ্জ

১. সময়সীমা ও নির্ভরশীলতা: প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩৬ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদী। এই রুটটি চালুর জন্য ঢাকা-টঙ্গী ও টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন প্রকল্পের কাজ শেষ হওয়া জরুরি, যার অগ্রগতি এখন পর্যন্ত অর্ধেকেরও কম।

২. অপ্রতুল বিদ্যুৎ সরবরাহ: ইলেকট্রিক ট্রেনের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। বর্তমান লোডশেডিং পরিস্থিতিতে ট্রেন চলাচলে ডিজেল ব্যাকআপ বা বিকল্প ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

৩. প্রযুক্তিগত জটিলতা: দেশের রেলপথে মিটার গেজ ও ব্রড গেজের মিশ্র ব্যবহার বিদ্যমান। পুরো নেটওয়ার্কে এই প্রযুক্তি ছড়িয়ে দিতে বিশাল অবকাঠামোগত সংস্কার প্রয়োজন হবে।


রেলওয়ের দাবি অনুযায়ী, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিচালন ব্যয় কমবে প্রায় ৩৫ শতাংশ সাথে গন্তব্যে পৌঁছানোর সময় কমবে প্রায় ১৮ শতাংশ। যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৩ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। এতে করে কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...