বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ ও ‘ইসলাম বিদ্বেষী’ বলে জনসমক্ষে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট বক্তা মুফতি আমির হামজা-র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার-এর আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। আদালত মামলার শুনানি গ্রহণ করেছেন এবং বর্তমানে এটি আদেশের জন্য অপেক্ষমাছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে:
ঘটনার তারিখ ও স্থান: গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার পূর্বে আলোচনা চলাকালে এই ঘটনা ঘটে।
বিদ্বেষমূলক বক্তব্য: মুফতি আমির হামজা ইচ্ছাকৃতভাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে জনসমক্ষে ঘৃণা ও বিদ্বেষ ছড়ান। তিনি মন্ত্রীকে ‘নাস্তিক’ এবং ‘আপাদমস্তক ইসলাম বিদ্বেষী’ বলে অভিহিত করেন।
মানহানির দাবি: আমির হামজা একজন জনপ্রিয় বক্তা হওয়ায় তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এতে মন্ত্রীর পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।
বাদী পক্ষ দাবি করেছেন, এই মানহানিকর বক্তব্যের মাধ্যমে মন্ত্রীর ১০০ কোটি টাকার সম্মানহানি করা হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ডব্লিউ-এ) ইস্যু করার আবেদন জানানো হয়েছে।
সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এবং হুমায়ুন কবীর কর্নেল মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলার আরজি ও তথ্যাদি যাচাই-বাছাই শেষে আদালত দ্রুতই আদেশ প্রদান করবেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...