profile
নিউজ টাইম
৩০ ডিসেম্বর, ২০২৫ বিকাল ০৬:৩৯

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও জানাজার দিন সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিকে ধৈর্য ও ঐক্যের আহ্বান তাঁর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি মরহুমাকে একজন ‘মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক’ হিসেবে অভিহিত করেন।


প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে তাঁর নামাজে জানাজার দিন অর্থাৎ বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে একদিন সরাকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


ড. ইউনূস বলেন, “আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান নেত্রীর শূন্যতা সহজে পূরণ হবার নয়। জাতি আজ এক মহান অভিভাবককে হারালো।”


প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে অম্লান থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির প্রেরণা জুগিয়েছে।”


শোকাবহ এই মুহূর্তে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জানাজাসহ সকল আনুষ্ঠানিকতা পালনে আপনাদের ধৈর্য ও শৃঙ্খলা অত্যন্ত জরুরি।”


তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বিএনপি নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, দেশবাসী এই কঠিন সময়ে ধৈর্যের পরিচয় দিয়ে তাঁর শেষ বিদায়ে পূর্ণ সহযোগিতা করবেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...