নিউজ টাইম
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ০৫:৪৮

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫

ঘোষিত হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫। ৯ জন সাহিত্যিক এবার এই সম্মাননা পাচ্ছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরস্কার প্রদান করবেন।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫'-এর জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটটি ভিন্ন বিভাগে মোট নয়জন সাহিত্যিকের নাম প্রকাশ করা হয়।


সাহিত্যিকদের এই তালিকাটি নিচে তুলে ধরা হলো:


কবিতা: মোহন রায়হান

কথাসাহিত্য: নাসিমা আনিস

প্রবন্ধ ও গদ্য: সৈয়দ আজিজুল হক

শিশুসাহিত্য: হাসান হাফিজ

অনুবাদ: আলী আহমদ

গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান

বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী

মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান


বাংলা একাডেমি জানিয়েছে, পুরস্কার কমিটির দীর্ঘ পর্যালোচনা ও নির্বাহী পরিষদের অনুমোদনের পর এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...