শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে, আমরা মানের দিক থেকে পিছিয়ে— দিনাজপুরের নবীনবরণ অনুষ্ঠানে বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিস্তারিত পড়ুন।
বর্তমান শিক্ষাব্যবস্থার দুর্বলতা স্বীকার করে একে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। শুক্রবার সকালে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা মানসম্মত শিক্ষায় অনেক পিছিয়ে এবং এই শিক্ষাব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমাদের এই শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি ও তোমাদের অভিভাবকরা। প্রতিটি মুহূর্ত লেখাপড়ায় কাজে লাগাতে হবে।”
মন্ত্রী মেধার মূল্যায়ন ও শিক্ষক নিয়োগ নিয়ে বলেন, “শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো মেধাবী শিক্ষার্থীকে বাদ দেওয়া যাবে না। পরীক্ষার ফলাফল ভালো হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
আরো পড়ুন: স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, ফিরছে লিখিত পরীক্ষা: শিক্ষামন্ত্রীর
‘আগামীর বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাই ‘আগামীর বাংলাদেশ’। এই বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে আমাদের দক্ষতা অর্জন করতেই হবে।” তিনি আরও বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে আশীর্বাদ হিসেবে নিয়ে আগামীর পথ চলতে হবে।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া।দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম।দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী।দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
নবীনবরণ অনুষ্ঠান শেষে বিকেলে শিক্ষামন্ত্রী দিনাজপুর শিল্পকলা একাডেমিতে দিনাজপুর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...