আগামী বছর থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে লিখিত পরীক্ষা চালুর ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে ইউজিসি ও ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ।
আগামী বছর থেকে দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে। এর পরিবর্তে মেধা যাচাইয়ের জন্য আবারও লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “লটারি ভর্তি সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়। তাই সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই আমরা লিখিত পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছি।” তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রথাগত মেধা যাচাই বা কঠিন কোনো পরীক্ষা নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
ভর্তি পরীক্ষা ফিরলে আবারও কোচিং বাণিজ্য মাথাচাড়া দিয়ে উঠবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এমন কোনো কঠিন পরীক্ষা নিতে যাচ্ছি না যাতে কোচিংয়ের প্রয়োজন পড়ে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহজ পদ্ধতিতে মেধা যাচাই করা হবে।”
ইউজিসি ও ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষা খাতের আরও কিছু বড় পরিবর্তনের কথা জানান। সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে নিয়োগ দিয়েছে।
এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ৭টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের ঘোষণা দেন তিনি। নিয়োগপ্রাপ্তরা হলেন:
ঢাকা বিশ্ববিদ্যালয়: অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ফরিদুল ইসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান।
কুয়েট: অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...