নিউজ টাইম
১১ মে, ২০২৬ দুপুর ০৪:২৩

ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।ছবি: সংগৃহীত
ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। ফেসবুক পোস্টে সাবেক প্রক্টরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বিদায়ের কথা জানান তিনি। বিস্তারিত পড়ুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।


ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আই হ্যাভ অফিসিয়ালি রিজাইনড ফ্রম মাই পজিশন অ্যাজ দি অ্যাসিসটেন্ট প্রক্টর অ্যাট দি ইউনিভার্সিটি অব ঢাকা।”


শিক্ষকতা জীবনের সাত বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও কখনও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না তার। ২০২৪ সালের ২৮ আগস্ট সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের আহ্বানেই তিনি এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছিলেন।


সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বাধীন টিমে কাজ করাকে এক ‘অভাবনীয় অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন মোনামী। তিনি লেখেন:


ধৈর্য ও আত্মসম্মান: কঠিন পরিস্থিতিতে কীভাবে ধৈর্য ধরে কাজ করতে হয় এবং নিজের আত্মসম্মান বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, তা তিনি সাবেক প্রক্টরের কাছ থেকে শিখেছেন।

শিক্ষার্থীদের প্রতি মমতা: ক্ষমতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রতি মমতা ও ক্ষমার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতার প্রশংসা করেন তিনি।

জুলাই আন্দোলন: জুলাই আন্দোলনের উত্তাল পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাবি প্রক্টর টিম এমন পরিস্থিতি আগে কখনও মোকাবিলা করেনি।


পোস্টের শেষাংশে তিনি নবনিযুক্ত প্রক্টর ও তার পুরো টিমকে শুভেচ্ছা জানান। নিজের দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করে তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এই শিক্ষিকা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...