কুয়েটের উপাচার্য হিসেবে আবারও দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের ঘোষণা। নাসার সাবেক রিসার্চ ফেলো ড. মাছুদের প্রত্যাবর্তন। পড়ুন বিস্তারিত।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছর অব্যাহতি পাওয়ার পর, পুনরায় তাঁর ওপরই কুয়েটের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করল সরকার।
আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন
অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে এক সুপরিচিত নাম। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের কিছু উল্লেখযোগ্য তথ্য:
পিএইচডি: তিনি জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
নাসা কানেকশন: তিনি যুক্তরাষ্ট্রে নাসা-অর্থায়িত একটি অ্যারোস্পেস সেন্টারে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গবেষণা: দেশি-বিদেশি জার্নালে তাঁর দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ এবং একাধিক বই প্রকাশিত হয়েছে।
১৯৯৮ সালে তৎকালীন বিআইটি (বর্তমানে কুয়েট) থেকে স্নাতক শেষ করে সেখানেই প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএস চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কুয়েটে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।
এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাকে প্রথমবার উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ছাত্ররাজনীতি সংক্রান্ত একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২৫ সালের ২৪ এপ্রিল তাকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। প্রায় এক বছর পর আবারও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে ফিরলেন তিনি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...