মাদকদ্রব্য উদ্ধার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব দেখানোয় চুয়াডাঙ্গায় ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এই কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। সভার শুরুতেই তিনি উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ব্যক্তিগত এবং পেশাগত নানা সমস্যা, চাহিদা ও কল্যাণসংক্রান্ত কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি আগের কল্যাণ সভায় উঠে আসা বিষয়গুলোর অগ্রগতি ও সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের প্রয়োজনের কথা বিবেচনা করে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ সামগ্রীসহ দাপ্তরিক ব্যবহার্য জিনিসপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কনস্টেবল লিয়াকত আলীর অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
বক্তব্যে মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে সদস্যদের মনোবল, কর্মস্পৃহা ও পেশাগত দক্ষতা আরও বাড়ে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে থানা, ফাঁড়ি ও ক্যাম্পে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিয়মিত টহল বাড়ানো, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান রোধ এবং সব ক্ষেত্রে নিরপেক্ষ থেকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স ও বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...