1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১২ নভেম্বর, ২০২৬ সকাল ০৯:৫৩

f7adb39c-b0c4-4d04-85fb-56c24a4c4cfb_1200x730.webp

তুরস্ক সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সফরে বুধবার সকালে সম্মেলনস্থলে পৌঁছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।

রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্ব

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে সম্ভাবনা যাচাই করতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।

হুমায়ুন কবির আরও বলেন, এ সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করে ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাওয়াই বাংলাদেশের লক্ষ্য।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।

তিনি জানান, পাট ও অন্যান্য পচনশীল পণ্য আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছে সরকার। এ লক্ষ্যে সম্মেলনস্থলে বাংলাদেশের একটি স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

সাইমুম পারভেজ বলেন, আগের দিনের বৈঠকে এ প্রস্তাব তুলে ধরা হলে সংশ্লিষ্ট পক্ষ বিষয়টির প্রশংসা করেছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচি বেশ ব্যস্ত। আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি কয়েকজনের সঙ্গে অনানুষ্ঠানিকভাবেও কথা বলেছেন তিনি। এসব আলোচনা ও বৈঠক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...