ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চার সন্দেহভাজনের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, শনাক্ত তিনজনসহ ঘটনায় জড়িত চারজনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ জানিয়েছে, শনাক্ত তিনজন হলেন জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা চতুর্থ ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে। তাঁদের আটক করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন; মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর রোববার সকালে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলায় বাড়িতে থাকা তাঁর বাবা-মা রক্ষা পান; ঘটনায় কেউ হতাহত হয়নি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...