1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৯ নভেম্বর, ২০২৬ দুপুর ১০:৩৫

ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে লালমনিরহাট গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে লালমনিরহাট গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এই সফরে প্রধানমন্ত্রী তিনটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকেলে ঢাকায় ফিরে আসবেন। কর্মসূচির মধ্যে রয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন।

এ ছাড়া তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর পানিনিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেবেন।

উল্লেখ্য, বিএনপির নেতা হিসেবে তারেক রহমান সর্বশেষ ২২ বছর আগে লালমনিরহাটে গিয়েছিলেন; প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম লালমনিরহাট সফর।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...