আজ রোববার (২২ নভেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশের উদ্যোক্তা নারী। মেলায় পাদুকা, চামড়াজাত, পাটজাত ও হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল, জুয়েলারি ও আইসিটিসহ বিভিন্ন খাতের দেশীয় পণ্য প্রদর্শিত ও বিক্রি হবে। বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।
মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগের আয়োজন থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আট জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...