1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৩ নভেম্বর, ২০২৬ রাত ০৮:৫৬

নারীদের ফ্রিল্যান্সিং শেখাবে জাতীয় বিশ্ববিদ্যালয়
নারীদের ফ্রিল্যান্সিং শেখাবে জাতীয় বিশ্ববিদ্যালয়

নারীদের ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতা ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে ‘SheSkills’ নামে নতুন একটি কর্মসূচি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এর মাধ্যমে সাধারণ চাকরির পাশাপাশি অনলাইন ও বৈশ্বিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ এবং আয়ের নতুন পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস ফর এ গ্লোবাল ফিউচার’ প্রতিপাদ্য সামনে রেখে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল সনদ বা প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; কর্মক্ষেত্রে নিজেদের জায়গা করে নিতে ব্যবহারিক ও আধুনিক দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। বিশেষ করে নারীদের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করা গেলে তারা নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে যেমন কর্মসংস্থান তৈরি করতে পারবেন, তেমনি অর্থনৈতিকভাবেও স্বনির্ভর হয়ে উঠবেন।


অধ্যাপক আমানুল্লাহ আরও উল্লেখ করেন, ‘SheSkills’ কর্মসূচি নারীদের নতুন দক্ষতা আয়ত্ত করা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাসের সঙ্গে পেশাগত জীবনে প্রবেশ করতে সহায়ক হবে। একই সঙ্গে নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি, যাতে শিক্ষার্থীরা নিজেদের বিকাশের পাশাপাশি পরিবার ও দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারেন।


অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন, উপায়ের মানবসম্পদ বিভাগের প্রধান আলেয়া ফেরদৌসী এবং এডফিনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফি চৌধুরী। লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...