এশিয়ার বাজারে বৃহস্পতিবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ১০১ ডলার ৭৪ সেন্টে।
বুধবার দাম বাড়ার পরদিনই বিশ্ববাজারে জ্বালানি তেলের দর কমল। সংঘাতের অবসানে শান্তি আলোচনা হতে পারে—এমন প্রত্যাশা থেকে বাজারে তেলের দাম কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত বাড়তে থাকায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামায় প্রভাব ফেলছে।
সূত্র: আলজাজিরা
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...