1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৯ অক্টোবর, ২০২৬ দুপুর ১০:৫০

e1df8857-4674-4f8a-9835-5f2f4c7004a0_1200x730.webp

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল বুথের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ। এ ঘটনায় পদ্মা সেতু উত্তর থানায় মামলা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মাওয়া টোল প্লাজায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে সেতু কর্তৃপক্ষের পক্ষে টোল প্লাজার ম্যানেজার কামরুল হাসান তানভীর বাদী হয়ে মামলাটি করেন।আটক দুজন হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সোহান (২৪) ও ইসমাইল (৩০)।

যেভাবে ধরা পড়েন দুই যুবক

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার দুপুরে টোল প্লাজার পূর্ব-দক্ষিণ পাশের তারের বেড়ার নিচ দিয়ে গোপনে ভেতরে প্রবেশ করেন ওই দুই যুবক। তাঁদের একজন টোল বুথে ঢুকে ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা করেন। অন্যজন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে এলে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। টোল প্লাজার সিসিটিভি ফুটেজেও চুরির চেষ্টার দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের হেফাজতে দুই যুবক

খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে হেফাজতে নেয়। আটকের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হওয়ায় তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, টোল বুথে টাকা চুরির চেষ্টার অভিযোগে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৫

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...