1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৯ মে, ২০২৬ দুপুর ০৪:৫২

দক্ষিণ ভারত মহাসাগরের ওপর দিয়ে প্রদক্ষিণ করার সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ৭ মে তোলা অরোরা অস্ট্রালিস। ছবি: সোফি অ্যাডেনট
দক্ষিণ ভারত মহাসাগরের ওপর দিয়ে প্রদক্ষিণ করার সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ৭ মে তোলা অরোরা অস্ট্রালিস। ছবি: সোফি অ্যাডেনট

সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত নভোচারী ও জ্যোতির্বিজ্ঞানী সোফি অ্যাডেনট ভারত মহাসাগরের ওপর থেকে মনোমুগ্ধকর অরোরা অস্ট্রালিসের ছবি তুলেছেন।

উত্তর ও দক্ষিণ মেরুর আলো বা অরোরা সবসময়ই চোখজুড়ানো দৃশ্য। তবে পৃথিবী থেকে শত শত মাইল ওপরে মহাকাশ থেকে দেখলে এর সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়।

ভারত মহাসাগরের ওপর থেকে মনোমুগ্ধকর অরোরা অস্ট্রালিসের ছবি তুলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত নভোচারী ও জ্যোতির্বিজ্ঞানী সোফি অ্যাডেনট


নাসার তথ্য অনুযায়ী, ছবিটি স্থানীয় সময় রাত প্রায় ১০টা ২০ মিনিটে তোলা হয়, যখন আইএসএস পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ২৬৮ মাইল ওপরে কক্ষপথে ঘুরছিল।


অ্যাডেনট ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি ৯ মাসের মিশনে আইএসএসে যাত্রা করেন।


মহাকাশ থেকে অরোরা যেমন দেখায়, পৃথিবী থেকে তেমন দেখা যায় না। সূর্য থেকে আসা কণাগুলো ঠিক কোথায় পৃথিবীর ঊর্ধ্ব বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ঝলমলে আলোর সৃষ্টি করছে, মহাকাশ থেকে তা স্পষ্টভাবে দেখা যায়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...