1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৩ নভেম্বর, ২০২৬ দুপুর ১০:৩৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতায় মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার। পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর এক জরুরি জরিপে এই চিত্র উঠে এসেছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করেছে সংগঠনটি।

জরিপ অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসব কারখানা সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়। এতে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি। সময়মতো পণ্য পৌঁছে দিতে না পারায় অনেক উদ্যোক্তাকে এখন বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া, এমনকি ক্রয়াদেশ বাতিলের চাপ সামলাতে হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ।


জরিপে আরও দেখা গেছে, ক্রেতারা নিশ্চিত করা ক্রয়াদেশের ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন; এসব পোশাকের বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার। বিজিএমইএ বলছে, এভাবে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার মধ্য দিয়েই বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতার ওপর বড় আঘাতের প্রতিফলন দেখা যাচ্ছে।


সংগঠনটির মতে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। অস্থিরতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ছয় শর বেশি হলেও চার দিন ধরে চালানো এই জরুরি জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। শিল্পাঞ্চলে অস্থিরতা এখনো চলমান থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছে বিজিএমইএ। সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছে সংগঠনটি।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...