1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৩১ মার্চ, ২০২৬ রাত ০৮:২৬

স্বাস্থ্যকর খাবার ও শাকসবজির ছবি এবং কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতার প্রতীকী ছবি।
স্বাস্থ্যকর খাবার ও শাকসবজির ছবি এবং কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতার প্রতীকী ছবি।

এক সময় কেবল বয়স্কদের রোগ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তরুণদের মধ্যে বাড়ছে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি। খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা বদলে কীভাবে ক্যান্সার মুক্ত থাকা যায়, জানুন বিস্তারিত।

এক সময় কেবল বয়স্কদের রোগ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তরুণ ও প্রাপ্তবয়স্কদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির ড. জন মার্শালের মতে, ২০, ৩০ ও ৪০ বছর বয়সীদের মধ্যেও এখন এই ক্যান্সার ব্যাপকভাবে দেখা দিচ্ছে, যা বিশ্বজুড়ে চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।


আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্যমতে, ৫০ বছরের কম বয়সী আমেরিকানদের ক্যানসারে মৃত্যুর অন্যতম প্রধান কারণ এখন কোলোরেক্টাল ক্যান্সার। জনপ্রিয় অভিনেতা চ্যাডউইক বোসম্যান ও জেমস ভ্যান ডার বিক-এর মতো তারকাদের অল্প বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঝুঁকিটিকে আরও সামনে নিয়ে এসেছে।


বর্তমানে এটি ফুসফুস ক্যান্সারের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী ক্যান্সার হিসেবে চিহ্নিত। যদিও সামগ্রিক মৃত্যুহার কিছুটা কমেছে, কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে আক্রান্তের গ্রাফ ওপরের দিকে।


কোলোরেক্টাল ক্যান্সার শুরুতে ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয়। নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি:


মলের সাথে রক্ত যাওয়া বা মলদ্বার দিয়ে রক্তপাত।

মলত্যাগের অভ্যাসে আকস্মিক পরিবর্তন (দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য)।

মল আগের চেয়ে অনেক সরু হয়ে যাওয়া।

কোনো কারণ ছাড়াই হঠাৎ ওজন কমে যাওয়া।

তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা বা অস্বস্তি।


প্রতিরোধে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা

বিশেষজ্ঞদের মতে, সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও অস্বাস্থ্যকর জীবনযাপন এই ক্যান্সারের বড় কারণ। ঝুঁকি কমাতে নিচের পরামর্শগুলো মেনে চলুন:


১. শাকসবজি ও ফলমূল: প্রতিদিনের খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে আঁশযুক্ত ফল ও সবজি রাখুন।

২. গোটা শস্য (Whole Grains): লাল চাল বা আটার মতো গোটা শস্য খাওয়ার অভ্যাস করুন।

৩. লাল মাংস বর্জন: গরু বা খাসির মাংস (Red Meat) অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন।

৪. নিয়মিত ব্যায়াম: অলস জীবনযাপন ত্যাগ করে প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করুন।


চিকিৎসা নির্দেশিকা অনুযায়ী, সাধারণ মানুষের ৪৫ বছর বয়স থেকে নিয়মিত স্ক্রিনিং বা পরীক্ষা শুরু করা উচিত। বর্তমানে ৪৫-এর ঊর্ধে ব্যক্তিদের জন্য উন্নত রক্ত পরীক্ষাও চালু হয়েছে, যার মাধ্যমে প্রাথমিক পর্যায়েই ক্যান্সার শনাক্ত করে ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ করা সম্ভব।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...