কানাডার তুষারঢাকা শহরে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া। বড়দিন ও নতুন বছরের ছুটিতে ওটায়ায় দুই তারকার উপস্থিতি নিয়ে শোবিজ অঙ্গনে তুঙ্গে আলোচনা।
কাজের ব্যস্ততা হোক বা ভ্রমণ—ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া সাম্প্রতিক সময়ে দেশের চেয়ে বিদেশেই বেশি সময় কাটাচ্ছেন। বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে বর্তমানে তিনি অবস্থান করছেন উত্তর আমেরিকার দেশ কানাডায়। তবে এবারের ভ্রমণে ফারিয়ার সঙ্গে ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের উপস্থিতি নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে ভক্ত ও শোবিজ অঙ্গনে।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার ওটায়া থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। মাইনাস তাপমাত্রার তুষারঢাকা শহরে অফ-শোল্ডার কালো ড্রেসে গ্ল্যামারাস লুকে ধরা দেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’। মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলোতে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে।
আলোচনা আরও জমে ওঠে যখন ওটায়ার রাস্তায় নুসরাত ফারিয়ার পাশে জায়েদ খানকে দেখা যায়। ছবিতে জায়েদ খানকে দেখা গেছে স্টাইলিশ কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা ও সানগ্লাসে; হাতে ছিল একগুচ্ছ ফুলের তোড়া। পাশে হাস্যোজ্জ্বল ফারিয়াকেও দেখা গেছে কালো শীতের পোশাকে। বড়দিন ও নতুন বছরের উৎসবের আবহে দুই তারকার এমন উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা গুঞ্জন।
জানা গেছে, এই সফর কেবল ব্যক্তিগত ঘোরাঘুরির মধ্যে সীমাবদ্ধ নয়। আজ ২৭ ডিসেম্বর ওটায়ার ‘প্রেস্টন ইভেন্ট সেন্টারে’ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন এই দুই তারকা। নুসরাত ফারিয়া নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ভক্তদের সেই অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছেন।
নতুন বছরের শুরুতে জায়েদ খান ও নুসরাত ফারিয়ার এই ‘কানাডা কানেকশন’ ঢাকাই সিনেমার দর্শকদের জন্য নতুন কোনো চমকের ইঙ্গিত কি না, এখন সেটিই দেখার বিষয়।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...