1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৩ নভেম্বর, ২০২৬ দুপুর ১১:০৮

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের শাটল ট্রেনে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসগামী ট্রেনটিতে এ ঘটনা ঘটে। তবে রেলকর্মী ও শিক্ষার্থীদের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়; এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশনি শেষে স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় তিনি বগিতে আগুন লাগার খবর পান। রেলওয়ের এক কর্মীর সঙ্গে তিনিও আগুন নেভাতে এগিয়ে যান। প্রথমে ঘটনাটিকে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি মনে হলেও পরে বগির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া যায়। খোঁজ করে বগিতে একটি কেরোসিনের বোতল পাওয়া যায় এবং কয়েকটি আসনেও কেরোসিন মাখানো দেখা যায়। তাওসিফের ধারণা, পরিকল্পিতভাবেই ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থাসহ সব সময় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বটতলী স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল বাড়াতে বলা হয়েছে। ঘটনার পর ওই ট্রেনের বদলে অন্য একটি ট্রেনে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।


চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, কেউ ট্রেনের বগির দরজার কাছে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...